শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশের আবদুলবারী হাটে ৭ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ হচ্ছে ,দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান  চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিজয়ী হয়েছেন, এস এম আল মামুন।

  • আপডেট সময়ঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন এস এম আল মামুন।

রবিবার (০৭ জানুয়ারি ২০২৪ ইং) রাতে ভোট গননা শেষে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম ফলাফল ঘোষনা করে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করেন নৌকার প্রার্থী সাবেক প্রয়াত আঃলীগের এমপি কাসেম মাস্টারের সুযোগ্য পুত্র জনাব এস এম আল মামুনকে।

সকাল থেকে ভোট কার্যক্রম শুরু হলেও শীতের কুয়াশাচ্ছন্ন পরিবেশে ধীরে ধীরে কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা, সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ভোট গ্রহণ, একটানা বিকেল ৪টা নাগাদ এ ভোট গ্রহণ শেষ হয়।

নির্বাচনে আলহাজ এস এম আল মামুন নৌকা ১৪২৭০৮ ভোট, মোহাম্মদ দিদারুল কবির-লাঙ্গল ৪৮৮০ ভোট, মোঃ ইমরান ঈগল -৪৫০০ভোট,মোঃ মোজাম্মেল হোসেন চেয়ার-১৭২৩ভোট,খোকন চৌধুরী সোনালী আঁশ ৬৭১ ভোট,শহিদুল ইসলাম চৌধুরী ডাব-৩৪৫ ভোট,মোহাম্মদ আখতার হোসেন টেলিভিশন ২৩৪ ভোট পেয়েছেন।

ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৮৯৬ জন। পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৬৮৪ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ২১২ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১২৪টি এবং বুথের সংখ্যা ৯৩৯টি। সবকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত হওয়ার পর মামুন সাংবাদিকদের কে জানান,সীতাকুন্ডের উন্নয়নে আগামী পাঁচ বছর তিনি নিজেকে আত্মনিয়োগ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »