
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড বাস স্টেশনে পর্যটকদের ওপর হামলা, হেনস্তা এবং মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কাউছার নামের এক তরুণকে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড বাস স্টেশন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের লক্ষ্য করে ছিনতাই ও হেনস্তার চেষ্টা করছিলেন কাউছার। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম (গণধোলাই) দিয়ে পুলিশে সোপর্দ করে।
ঘটনার পর সীতাকুণ্ডে ঘুরতে আসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস স্টেশনসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply