বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড বাস স্টেশনে পর্যটকদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ সীতাকুণ্ডে কথাকলি উচ্চবিদ্যালয়ে চুরি, ১৯ ফ্যানসহ বৈদ্যুতিক তার লুট টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ দুজন আটক, বোট জব্দ ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার এক প্যাকেটে এক কাপ চা: পচনহীন মোড়কে মারাত্মক হুমকির মুখে পরিবেশ আগাম স্ক্রিনিং ও প্রতিরোধেই সুখী জীবন: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গ্রামীণ হেলথটেকের সেমিনার মিয়ানমারে সার পাচারকালে উদ্ধার ৩০১ বস্তা ইউরিয়া: গ্রেপ্তার ৩ চট্টগ্রাম কাস্টমসের ১৪ বিতর্কিত ধারা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ সীতাকুণ্ডে নাশকতার চেষ্টায় আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সিফাতের পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভাইরাল ভিডিওতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে কিশোর গ্যাং লিডার ‘বুলেট’ নোয়াখালী থেকে গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

—কাইয়ুম চৌধুরী—

​সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সামনে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসে। ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, প্রদর্শিত অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে রাতে নোয়াখালীর কবিরহাট থেকে ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী হিসেবে শনাক্ত মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’-কে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত শাওন চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিবুল্লাহ পাড়ার মো. বাদশা মিয়ার ছেলে। সে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

​গ্রেপ্তারের পর ভাইরাল ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর ২০২৫ তারিখে র‍্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও সংশ্লিষ্ট অস্ত্রভান্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সে জানায়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন আরও জানায়, সে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করত। পরবর্তীতে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত। অর্থাৎ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি-ভিডিও ও হুমকিমূলক অডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।

​উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ, আগ্নেয়াস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

​অস্ত্রের সরাসরি ব্যবহার ছাড়াও ছবি, ভিডিও ও হুমকিমূলক বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত করে চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মাসুদ আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »