সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায় টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল! মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি

  • আপডেট সময়ঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী-

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং অপরাধীদের আটকের দাবিতে রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে দুই প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে একটি প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৩ দিনের মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারী প্রধান আসামিদের আটক করা না হলে মীরসরাই উপজেলা চত্বরস্থ শহীদ মিনারে অনশনসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

​দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন—

  • ​দৈনিক পূর্বকোণ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া
  • ​নয়াদিগন্ত ও মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন
  • ​দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাস
  • ​বণিক বার্তা ও বিজয় টিভি প্রতিনিধি রাজু কুমার দে
  • ​দৈনিক জনকণ্ঠ ও গ্লোবাল টিভি প্রতিনিধি রাজিব মজুমদার
  • ​চ্যানেল এস ও মানবকণ্ঠ প্রতিনিধি নাছির উদ্দিন
  • ​দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ
  • ​আরটিভি প্রতিনিধি শিহাব উদ্দিন শিবলু প্রমুখ।

​এ সময় আরও উপস্থিত ছিলেন—

  • ​সিনিয়র সাংবাদিক হেদায়েত উল্লাহ চৌধুরী ও আবু সুফিয়ান
  • ​সিপ্লাস প্রতিনিধি বাবলু দে
  • ​বৈশাখী টেলিভিশন প্রতিনিধি অজয় কুমার দে
  • ​দৈনিক ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন
  • ​বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম
  • ​দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার বাচ্চু পাটোয়ারী কমল
  • ​স্বদেশ প্রতিদিন প্রতিনিধি জাবেদ হোসাইন
  • ​ভোরের ডাক প্রতিনিধি এমদাদ হোসেন ভূঁইয়া
  • ​সানোয়ারুল ইসলাম রনি, রবি করিম, রূপায়ন কর, তাকিবুর রহমান ও তাবিবুল ইসলাম প্রমুখ।

​বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আগামী ৩ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখতে চান তারা। অন্যথায় অনশনসহ বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।

​উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বুধবার রাত ১০টার দিকে করেরহাট থেকে বাড়ি ফেরার পথে সংবাদ প্রকাশের জেরে একদল সন্ত্রাসী এই গণমাধ্যমকর্মীকে মারধর করে মোবাইল ফোন, টাকা ও কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় হামলাকারীদের নাম-ঠিকানা উল্লেখ করে লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ প্রধান আসামিদের বাদ দিয়ে শুধু ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাই প্রধান আসামিদের আটকের দাবিতে গণমাধ্যমকর্মীরা এই কর্মসূচি গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »