শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার দাকোপে আত্মহত্যা, মাদক ও অনলাইন জুয়াবিরোধী সচেতনতামূলক র‍্যালি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাটে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-চাঁদাবাজ কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বড় দারোগাহাট মৎস্য প্রজনন কেন্দ্রে নির্মাণকাজ: অভিযোগের পর তদারকি জোরদার, নিয়ম মেনেই কাজ চলছে চট্টগ্রাম মহানগর ইপিজেড যুবদলের শুভেচ্ছা মিছিল কুয়েতে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কামালের মৃত্যু, মরদেহ আসছে আগামীকাল নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ঠাকুরগাঁওয়ে ২০ বোতল ফেনসিডিলসহ এক নারী গ্রেফতার, পলাতক ১

  • আপডেট সময়ঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

 ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গহনা বালা (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিলাতু চন্দ্র (৩৯) নামে অপর এক আসামি কৌশলে পালিয়ে গেছেন।

​শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের মহব্বতপুর (মোড়লপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ও পলাতক আসামিদের পরিচয়:

  • গ্রেফতারকৃত: গহনা বালা (৫৫), তিনি একই গ্রামের মৃত কার্তিক চন্দ্রের স্ত্রী।
  • পলাতক: বিলাতু চন্দ্র (৩৯), তিনি মৃত কার্তিক চন্দ্রের ছেলে।

​জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্র জানায়, পলাতক আসামি বিলাতু চন্দ্রের বসতবাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বিলাতু চন্দ্র দ্রুত পালিয়ে গেলেও তার মা গহনা বালাকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে।

পুলিশের বক্তব্য:

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামিকে সকল আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »