বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুয়েতে সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডের প্রবাসী কামালের মৃত্যু, মরদেহ আসছে আগামীকাল নিউইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন চন্দনাইশে ১০৪ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জঙ্গল সলিমপুরে ৫ জন দাগী আসামি গ্রেপ্তার চন্দনাইশে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হুসনে মোবারক রিয়াদ: “বিলুপ্ত কমিটি পুনর্বহালে সাংগঠনিক গতিশীলতা বাড়বে” চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে অনুদান-বৃত্তি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কারখানায় কর্মরতরা আমার পরিবারের সদস্য, তাদের ব্যথায় আমিও ব্যথিত: ফেরদৌস ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে বিএনপির চেক বিতরণ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ‘শৈলী’র উদ্যোগে বিশ্ব মাদকবিরোধী দিবস পালিত

  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ জুন, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ॥

‘বিশ্ব মাদকবিরোধী দিবস’ উপলক্ষে সীতাকুণ্ডে র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উন্নয়ন সংস্থা ‘শৈলী’। শুক্রবার সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতায় ছিল ‘জেসমিন আরা-বদিউল আলম কল্যাণ ট্রাস্ট’।

​শৈলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, আজমল হোসেন হিরো, ইমাম হোসেন স্বপন, খেলাঘর সীতাকুণ্ডের সভাপতি তপন চক্রবর্তী, সমিরন ভট্টাচার্য, অমর শীল, রুবেল, রোমন, মোহাম্মদ হারুন, সাদেক, মুনমুন বণিক ও কাকলী বড়ুয়া প্রমুখ।

​মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদকের ভয়াবহ বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন নিয়মিত মাদক উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করলেও, তার বহুগুণ মাদক এখনো পাচার ও ব্যবহারের আওতায় রয়ে গেছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।

​বক্তারা আরও বলেন, মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »