শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

শহিদ জিয়ার আদর্শ বাস্তবায়িত হলে দেশ হবে উন্নত ও সমৃদ্ধ: আসলাম চৌধুরী

  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ মে, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

জিয়ার আদর্শ এবং কর্মপ্রণালী অনুসরণ ও বাস্তবায়ন করা গেরে এই দেশ হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং শান্তির জনপদ। সর্বক্ষেত্রে মেধাবী এবং সৎ মানুষদের কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আত্মনির্ভরশীল জাতি গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র কৌশলই সর্বোত্তম পন্থা বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (৩০ মে) বিকালে সীতাকুন্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, ইতোমধ্যে সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার জন্য নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য সরকারী বেসরকারী পদক্ষেপ হাতে নেয়া হচ্ছে। আগামীতে সীতাকুন্ড এবং চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকাকে একটি মডেল হিসেবে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ। সামনের দিনে সবাইকে সাথে নিয়ে কর্মমূখর এলাকা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।

তিনি বলেন, পর্যটন, শিল্পায়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাঙ্গন, ধর্মীয় উপসানালয়, যোগাযোগ, তথ্য প্রযুক্তি সবখাতেই বিনিয়োগের মাধ্যমে সীতাকুন্ড এবং চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকাসহ পুরো চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ আসবে ইনশাল্লাহ। আপনাদের যে ধৈর্য্য এবং সাহসিকতা ইতোমধ্যে পুরো জাতি দেখেছে, তাতে হতাশ হবার কিছু নেই। নিশ্চয় সৃষ্টিকর্তা ভাল কিছু রেখেছেন বলেই আমরা আজ এই পর্যন্ত আসতে পেরেছি।

সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সভাপতি মোঃজাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সালামত উল্ল্যাহ, পৌর বিএনপির সেক্রেটারী সালেহ আহমদ সলু, ১০নং কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন, মাঈনুদ্দিন চৌধুরী, জয়নাল আবেদীন দুলাল, ইউছুপ নিজামী, মোঃ আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, ফজলুল করিম চৌধুরী, শাহাবুদ্দিন রাজু, এডভোকেট রওশন আরা, বখতিয়ার উদ্দিন, হেলাল উদ্দিন বাবর, এড আইনুল কামাল, শরীফ চৌধুরী, মোস্তাফিজুর রহমান হিরু, আবুল কালাম আজাদ, ইদ্রিস মিয়া, জাহাঙ্গীর চেয়ারম্যান, খোরশেদ আলম মেম্বার, খম নাজিম উদ্দীন, শাহেদ খান, ইলিয়াস, বেলাল, আবছার, বাবলু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »