শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ঈদ সামনে রেখে মাদক ও যানজট নিরসনে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে মাদক, যানজট ও জনসচেতনতা বৃদ্ধিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। থানা প্রশাসন ও পৌর সদর দোকান মালিক সমিতির উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১১টায় পৌর সদরের সিকিউরিটি মার্কেট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ও বিশিষ্ট সমাজসেব মাওলানা তাওদুল হক চৌধুরী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, পৌর শ্রমিক দলে সেক্রেটারী মোঃ আলাউদ্দিন খান, সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন,ছাত্রদল নেতা ইসমাইল সিরাজী ও সিএনজি চালক সমিতির সভাপতি বাদশা মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে মাদক নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি ও পৌর সদরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগেই সীতাকুণ্ডকে আরও সুন্দর, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ নগরীতে পরিণত করা সম্ভব বলে তারা মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »