বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ (কুড়িগ্রাম):

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ মে ২০২৬ তারিখে উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অমৃত দেব নাথ। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আমিনুল হক তারেক সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ভূমি করদাতা ও সেবাগ্রহীতাদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ উপদেশ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন:

মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, “উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিসেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। নাগরিকরা এখন ঘরে বসে ই-নামজারি ও অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন।”

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তাদের বক্তব্যে ই-নামজারি, খতিয়ান এবং অনলাইনের মাধ্যমে সহজে কর পরিশোধের নিয়মাবলী আলোচনা করেন এবং কোনো প্রকার হয়রানি ছাড়াই মেলা থেকে সরাসরি সেবা নেওয়ার আহ্বান জানান।

মেলার সময়সীমা: ১৯ মে ২০২৬ থেকে শুরু হওয়া এই ভূমিসেবা মেলা আগামী ২১ মে ২০২৬পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

মেলায় আগত সাধারণ মানুষ ও করদাতাদের তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য একাধিক স্টল স্থাপন করা হয়েছে, যেখান থেকে সরাসরি অনলাইনের বিভিন্ন সেবা এবং পরামর্শ প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »