শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে ৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের হানা, জরিমানা ২০ লক্ষ টাকা 

  • আপডেট সময়ঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী,বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ২ এপ্রিল (বৃহস্পতিবার) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রত্যেক ভাটা মালিককে ৪ লাখ টাকা করে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে কার্যক্রম পরিচালনার দায়ে চন্দনাইশের ৫টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো পূর্ব এলাহাবাদ এলাকার নেওয়াজ

রশিদের মালিকানাধীন মেসার্স পটিয়া ব্রিকস (পিবিএম), মো. সোলাইমানের মেসার্স শাহ আমানত ব্রিকস (এমএসবি), আলী আজমের মেসার্স জোহাদিয়া ব্রিকস (এইচবিএল), দিদারুল হকের মেসার্স ন্যাশনাল ব্রিকস (এনবিএম) এবং নাজিম উদ্দীনের মালিকানাধীন মেসার্স চৌধুরী ব্রিকস। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সালসহ র?‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সহযোগিতা করে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম জানান, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ ইটভাটা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »