শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনসহ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি –

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনসহ ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম আকবরশাহ তাজ কনভেনশন হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও আবেদন পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন মাওলানা মোহাম্মদ ইউসুফ ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান আজাদ, সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি, ঢাকা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও মহাসচিব, চট্টগ্রাম মহানগর নাগরিক ফোরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুল আফসার তৌহিদ উপদেষ্টা দৈনিক স্বাধীন সংবাদ। আরো উপস্থিত ছিলেন এডভোকেট রাসেল আহমেদ ভূঁইয়া , জর্জ কোর্ট চট্টগ্রাম, মোহাম্মদ আনিসুল হক খোকন, সাংবাদিক শাহরিয়ার সুমন, জিয়াউর রহমান, মোঃ ইব্রাহিম কুতুবী, মোহাম্মদ ইফতেখার হোসেন, শামসুল আলম রানা, আব্দুল মবিন, মোহাম্মদ সেকান্দর আলম, ডাক্তার মানিক শর্মা সভাপতি মিরসরাই শাখা, পারভিন আক্তার মহিলা সম্পাদীকা মিরসরাই শাখা, মোঃ ইসহাক, মুহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ নুর উদ্দিন, জহিরুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সভার সঞ্চালনা করেন মোঃ আব্দুল মজিদ চৌধুরী সাধারণ সম্পাদক জেলা কমিটি। প্রধান বক্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন- কুরআন ও হাদিসের আলোর বর্ণনার মাধ্যমে বর্তমান রাজনৈতিক ব্যাপারে সবাইকে চোখ কান খোলা রেখে কাজ করার জন্য পরামর্শ দেন এবং বর্তমান নতুন সরকারের সর্বাত্মক মঙ্গল কামনা করেন। প্রধান অতিথি মোহাম্মদ আতিকুর রহমান আজাদ বলেন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব যথাযথ পালন করার জন্য বলেন এবং জাতীয় সাংবাদিক সংস্থা ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং চট্টগ্রাম জেলা কমিটির সকল সদস্যদেরকে ভালোভাবে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন , এবং সবাইকে স্ব স্ব দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করে তার বক্তব্য শেষ করেন। সর্বশেষ আজকে সভাপতি লায়ন মাওলানা মোহাম্মদ ইউসুফ সংগঠনের কাঠামোগত দিক তুলে ধরেন এবং রমজানের পবিত্রতার দিকসমূহ বর্ণনা করেন, সংগঠনের সকল নেতৃবৃন্দকে স্ব স্ব দায়িত্ব ভালোভাবে পালন করার জন্য বলেন এবং সরকারের নতুন মন্ত্রিপরিষদের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী কলম সৈনিকেরা বস্তুনিষ্ঠা সত্য সংবাদ প্রচার করার জন্য সকলের প্রতি গুরুত্বারোপ করেন এবং প্রধান অতিথি ও প্রধান বক্তার মাধ্যমে সংগঠনের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে কেক কেটে সবার মাঝে বিতরণ করেন। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাতের মাধ্যমে আজকের সভার সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »