শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ‘সম্প্রীতি অলিম্পিয়াড’এর মানববন্ধন ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময়ঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

শিশু জান্নাতুল নাঈমা ইরার হত্যাকারী বাবু শেখের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও
​সীতাকুণ্ডের তরুণ প্রজন্মের মধ্যে শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আজ ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৪ মে সকাল ১১ ঘটিকায় উপজেলার সীতাকুণ্ড উন্নয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​’সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এই অলিম্পিয়াড আয়োজিত হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), সীতাকুণ্ড শাখা। এতে সহযোগিতা প্রদান করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (UK International Development) এবং দ্য হাঙ্গার প্রজেক্ট (The Hunger Project)।

​তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের অধীনে আয়োজিত এই অলিম্পিয়াডে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ ও সহাবস্থান বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে শিশু জান্নাতুল নাঈমা ইরা (৭) হত্যাকারীর ফাঁসীর দাবীতে কলেজ রোডে এক মানববন্ধন করেন প্রতিযোগীরা।

​আলোচনা সভা বক্তারা সমাজে সংঘাত নিরসন এবং শান্তি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে সামাজিক অস্থিরতা দূর করে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসা অপরিহার্য। ইয়ুথ পিস অ্যাম্বাসেডররা জানান, এই ধরনের অলিম্পিয়াড তরুণদের মনস্তাত্ত্বিক বিকাশে এবং পরমতসহিষ্ণুতা শিখতে সাহায্য করবে।
​অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ইয়ুথ পিচ অ্যাম্বাসেডর গ্রুপ ( ওয়াইপিএজি) র সমন্নয়ক ফরহাদ হোসেন রিফাতের সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিচ ফেসেলেটর গ্রুপ (পিএফজির) এ্যাম্বোসেটর মাসুদা খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পিএফজির এ্যাম্বোসেটন সামছুল আলম আজাদ,বিশেষ অতিথি ছিলেন পিএফজির এ্যাম্বোসেটর শামীমা আক্তার লাভলী,পিএফজির কো- অর্ডিন্যাটর নাছির উদ্দিন অনিক,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পিএফজির সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, পিএফজির আঞ্চলিক সমন্নয়কারী মাঈনুল ইসলাম। শিউলী আক্তারের পরিচালনায়
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন সাংবাদিক জামশেদ উদ্দীন,সাংবাদিক রাফি চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »