শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর হাঁটি হাঁটি পা পা করে ২৭ বছরে পদার্পণ করেছে। ২০০০ সালের ১ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা পাঠকপ্রিয় এ পত্রিকাটি দীর্ঘ ২৬ বছর ধরে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করে সময়ের সাহসী উচ্চারণে পরিণত হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সীতাকুণ্ড প্রেস ক্লাব প্রাঙ্গণে পত্রিকাটির সীতাকুণ্ড প্রতিনিধি ও প্রেস ক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবুর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণের উত্তর জেলার সভাপতি ও সীতাকুণ্ড উপজেলার সাবেক জামায়াতের আমির তাওহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল ফারুক, সাবেক সভাপতি সেকান্দর হোসেন, সহ -সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শেখ সালাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দিদারুল হোসেন টুটুল, নির্দেশ বড়ুয়া, কামরুল ইসলাম দুলু, কৃষ্ণ চন্দ্র দাশ, নাসির উদ্দিন অনিক, আবুল খায়ের, নন্দর রায়, সঞ্জয় চৌধুরী, এডভোকেট নাসির, দৈনিক ভোরের কথার স্টাফ রিপোর্টার মোঃ ওমর ফারুক, সাংবাদিক মোঃ জামশেদ উদ্দিন ও মোঃ রাফি চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাঈম সানি, বাউলা নাজিম, সুজন বাউলা, মুনমুন ভট্টাচার্য, সমীরণ ভট্টাচার্য, পূজা, ইন্দ্রানী, মাহিন্দ্রী ও রাজীব। যন্ত্রশিল্পে ছিলেন ঋক ভট্টাচার্য, অভি আচার্য্য ও সঞ্জীত ভট্টাচার্য।
স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি মনোজ্ঞ সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানে আয়োজক সৈয়দ ফোরকান আবু তার বক্তব্যে বলেন, “দৈনিক যুগান্তর শুধু একটি পত্রিকা নয়, এটি গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থান নিয়ে যুগান্তর সবসময় মানুষের পাশে থেকেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং স্থানীয় সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
প্রধান অতিথি তাওহিদুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, “দৈনিক যুগান্তর দীর্ঘদিন ধরে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। গণমানুষের অধিকার রক্ষায় এমন দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, যুগান্তর ভবিষ্যতেও সমাজের অসঙ্গতি তুলে ধরে সত্যের পক্ষে সোচ্চার থাকবে।”
বক্তারা তাদের বক্তব্যে দৈনিক যুগান্তরের সাহসী, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও গণমানুষের কণ্ঠস্বর হয়ে পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »