সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কারাগারে উন্নত খাবারা ,নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

হেল্প লাইন ওয়েলফেয়ার ইউকের উদ্যোগে আলোকিত ছাতকের হায়দরপুর গ্রাম

  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬


বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ:

মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে Helpline Welfare UK–এর উদ্যোগে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে সৌর বিদ্যুৎচালিত সড়ক বাতি স্থাপন করা হয়েছে। এর ফলে গ্রামবাসীর রাতের চলাচল এখন আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হায়দরপুর বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী মরম আলীর সভাপতিত্বে এবং ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মনিরুল ইসলাম।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ সাজ্জাদুর রহমান ও মাওলানা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ জাবির আহমেদ, সাবেক মেম্বার চন্দন মিয়া, বর্তমান মেম্বার সুহেল মিয়া এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তারা বলেন, সৌর বিদ্যুৎচালিত সড়ক বাতি স্থাপনের ফলে রাতের অন্ধকারে গ্রামবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং অপরাধ প্রবণতা কমাতেও সহায়ক ভূমিকা রাখবে। তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
গ্রামবাসী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »