শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে ৮ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ

  • আপডেট সময়ঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

চট্টগ্রাম ১৪ চন্দনাইশ আসনে ৮ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ৮ জন সংসদ সদস্য পদপ্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ আসনে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জনকে তাদের নির্ধারিত দলীয় প্রতীক এবং স্বতন্ত্র ২ জনকে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

৮ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ (ধানের শীষ) লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী অধ্যাপক ফারুক (ছাতা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মৌ. মো. সোলাইমান ফারুকী (মোমবাতি), জাতীয় পার্টির মোহাম্মদ বাদশা মিয়া (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আবদুল হামিদ (হাতপাখা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের এইচ.এম ইলিয়াছকে (আপেল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

অপরদিকে স্বতন্ত্র দুই প্রার্থী এডভোকেট মোহাম্মদ মিজানুল হক চৌধুরীকে (ফুটবল) এবং শফিকুল ইসলাম রাহী সিআইপিকে (মোটরসাইকেল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়ার পর প্রার্থীরা প্রচার-প্রচারণা জোরদার করতে প্রস্তুতি নিচ্ছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই ভোটারদের মন জয়ে বাড়ি বাড়ি প্রচারে নামবেন প্রার্থীরা। তুলে ধরবেন নিজেদের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা।

চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার ছয় ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৪ আসনের মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৮১৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৬৬৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ১৪৮ জন, হিজড়া ভোটার ১ জন। ভোট কেন্দ্র ৯৯টি। চন্দনাইশ উপজেলায় ভোটার রয়েছে ২ লাখ ২ হাজার ৩৬৯ জন, ভোট কেন্দ্র রয়েছে ৬৪টি। সাতকানিয়া (আংশিক) উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৬ হাজার ৪৪৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ৩৫টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »