রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সাতকানিয়ায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ, ১ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট সময়ঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে সাতকানিয়া উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি’২৬ ইং) দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড সংলগ্ন হাঙ্গরকুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, মাকসুদুর রহমান (পিতা- আব্দুস সবুর) ‘আশরাপিয়া গ্যাস বিতরণ’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় একটি অসাধু চক্রের যোগসাজশে বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ফায়ার সেফটি নীতিমালা লঙ্ঘন করে আবাসিক এলাকায় অরক্ষিত অবস্থায় এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণন করছিলেন।

জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের দুই সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজাম্মান। এ সময় সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

অভিযানকালে উল্লিখিত স্থানে অবৈধভাবে প্রায় ১ হাজার ২০০টি এলপি গ্যাস সিলিন্ডার মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। আবাসিক এলাকায় অরক্ষিতভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিপণনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »