মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধের অধিকাংশ প্রকল্পে এখনো কাজ শুরুই হয়নি

  • আপডেট সময়ঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওরসহ ১২টি হাওর ও নন হাওরে উৎপাদিত আগাম বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষা করতে ৩৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে বেড়িবাঁধের কাজ শুরু হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। এতে সরকারিভাবে বরাদ্দ দেয়া হয় ৬ কোটি ১৩ লাখ টাকা। তবে এ পর্যন্ত এখনো অধিকাংশ প্রকল্পের কাজ শুরুই হয়নি। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে শঙ্কা বিরাজ করছে।


(১৪ জানুয়ারি) বুধবার সরেজমিনে নলুয়ার হাওরে পশ্চিমপ্রান্ত দাসনোয়াগাঁও গ্রাম এলাকায় অবস্থিত ২নং, তনং ও ভূরাখালি গ্রাম এলাকায় অবস্থিত ৪নং প্রকল্প পরিদর্শনকালে দেখা যায় ২ ও তনং প্রকল্পে সবেমাত্র মাটিকাটার কাজ শুরু হলেও ৪নং প্রকল্পে এখনো শুরুই হয়নি। এর মধ্যে সুইচগেইট নামক ক্লোজার রয়েছে ৪নং প্রকল্পে। এ সময় কথা হয় হাওরে পথচারী জনতাদের সাথে।


তারা জানান, শুধু ৪নং প্রকল্প নয় পুরো হাওরজুড়ে অধিকাংশ প্রকল্পের কাজ এখনো শুরুই হয়নি। এ নিয়ে আমরা শঙ্কায় আছি। যদিও ৪নং প্রকল্প সভাপতি ইউপি সদস্য অনিল চন্দ্র দাস জানান, মাটিকাটার গাড়ি আসতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করতে পারিনি। তবে ২/১ দিনের মধ্যে শুরু হয়ে যাবে।


এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শেখ ফরিদ জানান, হাওরের বিভিন্ন স্থানে এখনো পানি রয়েছে। অনেক স্থানে পানি নামলেও মাটি নরম রয়ে গেছে। ফলে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তিনি জানান, এ পর্যন্ত ২৭টি প্রকল্পে কাজ শুরু হয়েছে।


এ বিষয়ে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মো.শাহিদুল ইসলাম বকুল বলেন, হাওরের বোরো ফসল রক্ষায় যতদ্রুত সম্ভব বাঁধের কাজ শুরু হয়ে শেষ করতে হবে। কাজে কোন অবহেলা মেনে নেয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »