শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ঐক্য ফ্রন্টের মতবিনিময় সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের অনন্য সৌন্দর্য্য,,,,আসলাম চৌধুরী

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষের সমান অধিকার আর স্বাধীনতা নিশ্চিতের জন্যই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। এখানে সংখ্যায় কম বেশি ধর্মীয় স্বাধীনতায় কোন হস্তক্ষেপ কারো কাম্য নয়। আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যের অনন্য ঠিকানা। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সমৃদ্ধ স্বদেশ গঠনে সবার অংশগ্রহণ ও সহযোগিতা অত্যাবশ্যক বলে দাবী করেছেন চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড এবং চসিক ৯, ১০ ওয়ার্ড) নির্বাচনী এলাকার বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
সোমবার (১২ জানুয়ারী) বিকালে সীতাকুন্ডের ফৌজদারহাটে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি রতন কুমার নাথের সভাপতিত্বে ও গোপাল শর্মার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আসলাম চৌধুরীর কন্যা মেহরীন আনহার উজমা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ঝুলন কান্তি রায়, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, উত্তর জেলা কমিটির আহবায়ক জিতেন্দ্র নারায়ন দাশ নাটু, সদস্য সচিব জুয়েল চক্রবর্তী, মনোজ কুমার নাথ, অমলেন্দু কনক, সুকুমার ত্রিপুরা, সুশিল দাশ, অমরেন্দু ভট্টাচার্য, নন্দন চক্রবর্তী, মোহন পাল, ধ্রুব কুমার দাম, সানন্দা সাগর, দুলাল বড়ুয়া।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহুরুল আলম জহুর, মোঃ মোরছালিন, জাকির হোসেন, ইউসুফ নিজামী, নুরুল আনোয়ার চেয়ারম্যান, বদিউল আলম বদরুল, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ আলম মেম্বার প্রমূখ।

আসলাম চৌধুরী আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদী চিন্তায় কোনো ধর্মীয় বিভেদ ছিল না। তিনি বাংলাদেশের সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিতের জন্যই কাজ করেছিলেন। তারই ধারাবাহিকতায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানে বেগম খালেদা জিয়া আমরণ সংগ্রাম করে গেছেন। বর্তমানে জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের কোনো স্থান নেই। আগামীতে সকল ধর্মের মানুষের সমমর্যাদা আর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করাই বিএনপির লক্ষ্য।
সভা শেষে উপস্থিত সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »