শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম-১৪ আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল করলেন ৯ প্রার্থী

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ৩৪টি থানা এলাকা নিয়ে ১৬টি সংসদীয় আসন। এর মধ্যে নগরের ১৬টি থানা এলাকায় আসন রয়েছে ৪টি। অন্য ১২টি আসনের মধ্যে ৭টি উত্তর চট্টগ্রাম ও ৫টি দক্ষিণ চট্টগ্রামে। তার মধ্যে চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়ার আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম ১৪ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা ও তাদের সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীরা হলেন: ১.বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ মনোনীত ধানের শীষ প্রতীকে, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, ২. লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র মনোনীত ছাতা প্রতীকে অধ্যাপক ওমর ফারুক, ৩. বৃহত্তর সুন্নী জোট মনোনীত , মোমবাতি প্রতীকে মাওলানা সোলাইমান ফারুকী, ৪. বিএনপি নেতা (স্বতন্ত্র) শফিকুল ইসলাম রাহী, ৫. বিএনপি নেতা (স্বতন্ত্র) নুরুল আনোয়ার চৌধুরী, ৬) বিএনপি নেতা (স্বতন্ত্র) এডভোকেট মিজানুর রহমান, ৭. জাতীয় পার্টি মনোনীত (জিএম কাদের) লাঙ্গল প্রতীকে এ কে এম বাদশা মিয়া, ৮.ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকে মাওলানা আবদুল হামিদ ৯. ইনসানিয়াত বিপ্লব এর মনোনীত, আপেল প্রতীকে, হাফেজ ইলিয়াস শাহ্

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »