সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কারাগারে উন্নত খাবারা ,নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ড ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী চুড়ান্ত ভাবে মনোনীতঃ মনোনয়ন নিয়ে নেতা- কর্মীদের সাথে  মতবিনিময়

  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সীতাকুন্ড, আকবর শাহ-পাহাড়তলী (আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পর নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ফৌজদারহাটস্হ তিনির নিজ বাসভবনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের সামনে কেন্দ্র থেকে দেয়া মনোনয়নপত্রটি উপস্থাপন করে বলেন, ইচ্ছে করেই আমি একটু সময় নিয়েছি। সবাইকে ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার জন্য। আশাকরি আজ থেকে আর কোনো সংশয় দ্বিধা রইল না।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলাম চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য রাজনৈতিক দর্শন বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়ন সমৃদ্ধির রাজনীতি বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি উন্নয়ন অগ্রযাত্রার যে রাজনীতি, তা বাংলাদেশের মানুষের হৃদয়ে অনন্য অবস্থান তৈরী করেছে।
আসলাম চৌধুরী আরো বলেন, জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল ও আধুনিক নেতৃত্বে বিএনপি এখন দেশের আশা-ভরসা ও আস্থার স্বীকৃত ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সামনের দিনে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আসলাম চৌধুরী বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে। আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সেই সাথে আপনাদেরকেও সকল মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »