বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময় গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম–৯ আসনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সঙ্গে মতবিনিময় সভা

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম–৯ আসনে চকবাজার ওয়ার্ড বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের সঙ্গে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চকবাজার ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন চকবাজার ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি ও চকবাজার থানা বিএনপির নেতা এম. এ. হালিম বাবলু এবং বর্তমান সদস্য সচিব জাহেদুল হক জাকু।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেন,
“চট্টগ্রাম–৯ আসনের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই আমাদের প্রধান লক্ষ্য। জনগণের শক্তিতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।”
তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মহসিন, আনোয়ার হোসেন লিপু, মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন কাউসার লাভু, চকবাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রমজু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জাসাস চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সাবেক মহানগর সদস্য এম. এ. হামিদ, মো. নকিব উদ্দীন ভুঁইয়া, বিএনপি নেত্রী লুৎফুন্নেসা লুৎফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন আবু সালেহ, আনিসুজ্জামান সাইমন, হাসান ওসমান গণি লিটন, জহিরুল ইসলাম জিয়া, আলী হায়দার বাবু, সোহরাব মোস্তফা (রিকন), আনোয়ার হোসেন জুয়েল, আবু আহমদ, জসিম উদ্দিন, জসিম বাদশা, সাইফুদ্দিন চৌধুরী রাশেদ, শামসেদ, শওকত, ওসমান, গফুর, তাপস বড়ুয়া, বাপ্পী দেসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় মহিলা দল, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাজমা, কানিজ ফাতেমা, চকবাজার থানা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলো, সদস্য সচিব ইমরান লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাহাতুল্লাহ রবিন, যুবদল নেতা জসিম, আলমগীর, বাপ্পি, তানিম, শিবলী নোমান, নরু, চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মামুন ও সাধারণ সম্পাদক আমির খচরু রাজু।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, কেন্দ্রভিত্তিক সমন্বয় ও গণসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, চট্টগ্রাম–৯ আসনে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »