শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে শিক্ষাক্ষেত্রে নতুন এক সম্ভাবনা উন্মোচন হলো- লুৎফর রহমান আজাহারী

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ডের শিক্ষাক্ষেত্রে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হলো, শনিবার সকাল ১১ টায় সীতাকুণ্ড পৌরসভাধীন জনতা ব্যাংকের উপরে (৩য় তলা), ডি.টি রোডে অবস্থিত আন-নূর ইসলামিক একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফুর রহমান আজাহারী একথা বলেন।
উদ্ভোধনের প্রথমেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশিত হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন তাহমীদুল হক চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোরআনিক সাইন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) আধ্যাপক
হযরত মাওলানা ড, লুৎফুর রহমান আযাহারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মাওলানা তাওহীদুল হক চৌধুরী। তিনি একাডেমির উদ্যোগকে সাধুবাদ জানান এবং সীতাকুণ্ডে এমন একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠাকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
প্রধান আলোচক হিসেবে একাডেমির আগামীর স্বপ্ন ও পরিকল্পনা তুলে ধরেন মাওলানা মুফতি মোঃ নাঈম হোসাইন,প্রিন্সিপাল, আন-নূর ইসলামিক একাডেমি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,
সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্সক মোঃ দিদারুল আলম।
সীতাকুণ্ড কামিল এম.এ. মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আনোয়ার হোসাইন,অধ্যাপক এখলাছ উদ্দীন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন,
ইঞ্জিনিয়ার আফজাল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী,সাংবাদিক অধ্যাপক, ডক্টর, ইঞ্জিনিয়ার, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন এবং আন-নূর ইসলামিক একাডেমির কল্যাণ ও সীতাকুণ্ডবাসীর সহযোগিতা কামনা করেন।
দীর্ঘ প্রায় টানা ৩ ঘন্টা অনুষ্ঠানটি চলাকালে সুশৃঙ্খল ও প্রাণবন্দ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »