
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জগন্নাথপুর থানাধীন ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী-যুবলীগের সাবেক যুগ্ম-আহব্বায়ক মোঃ রফিকুল ইসলাম তাজকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের দিকনির্দেশনায় থানার ওসি (তদন্ত) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশদল অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে জগন্নাথপুর থানার মামলা নং-১২, তারিখ- ১৯/১১/২০২৪ ইং, ধারা- ১৪৩/৪৪৮/৪২৭/৪৩৬/৩৮০/১১৪ পেনাল কোড এর তদন্তে সন্দিগ্ধ আসামী মোঃ রফিকুল ইসলাম তাজ (৪০), (পদবী-সাবেক যুগ্ম-আহব্বায়ক, ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী-যুবলীগ), পিতা-মৃত হাসিম উল্লাহ, সাং-চিলাউড়া মাঝপাড়াকে গ্রেফতার করা হয়। ১৯ ডিসেম্বর শুক্রবার গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply