শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মুরাদপুরে টানা প্রচারণায় ব্যস্ত চট্টগ্রাম–৪ আসনের বিএনপি প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ড বাঁশবাড়িয়ায় গনসংযোগ শেষ করেই আজ সকাল থেকেই নির্বাচনী মাঠে নেমে পড়লেন চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তালিকায় প্রচারণার কেন্দ্র ছিল মুরাদপুর ইউনিয়ন।
আজ ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১০টা থেকে জুমার আগ পর্যন্ত তিনি মুরাদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান। ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শোনেন, এলাকার সমস্যা ও প্রয়োজনীয় উন্নয়ন নিয়ে কথা বলেন, আর ধানের শীষে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।

তার সঙ্গে ছিলেন মুরাদপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। নেতাকর্মীদের উপস্থিতি আর মানুষের উৎসাহ পুরো এলাকায় প্রচারণাকে জমিয়ে তোলে।

মুরাদপুরের মানুষ যে দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে ছিল, সেটা আজকের আলাপে বারবার উঠে এসেছে। কেউ বলেছে রাস্তাঘাটের করুণ অবস্থা, কেউ স্বাস্থ্যসেবার অনটন, কেউ বা বেকারত্ব আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম নিয়ে ক্ষোভ জানিয়েছে।

কাজী মোহাম্মদ সালাউদ্দিন সবার কথা মন দিয়ে শোনেন। এক পর্যায়ে তিনি বলেন,
এই এলাকায় মানসম্মত সেবা, নিরাপদ জীবন আর উন্নত অবকাঠামো গড়তে অভিজ্ঞ, দায়িত্বশীল নেতৃত্ব দরকার। মানুষ যেটা চাচ্ছে, আমি সেটার দায়িত্ব নিতে প্রস্তুত।

স্থানীয় নেতারা মনে করছেন, মুরাদপুরে মানুষের সাড়া এবার আলাদা। শুধু প্রার্থীকে দেখতে নয়, নিজের কথা বলতে মানুষ দলবেঁধে সামনে আসছে।

কাজী সালাউদ্দিনের প্রচারণা আগামী কয়েক দিন সীতাকুণ্ড উপজেলা সীতাকুণ্ড পৌরসভার সহ পার্শ্ববর্তী ইউনিয়নের বাকী এলাকাগুলোতে চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »