শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে কারাদন্ড

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

(২৭ নভেম্বর) বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিনের নেতৃত্ব এবং জগন্নাথপুর থানার এসআই রফিকুল ইসলাম ও এসআই উমর ফারুকসহ সঙ্গীয় পুলিশদল জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) (ছ) ১৫ (১) ধারার অপরাধে জামালগঞ্জ উপজেলার জনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩১) ও ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেনকে (৩০) ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ধর্মপাশা উপজেলার সরিষাকান্দি ইসলামপুর গ্রামের জুলহাস মিয়ার ছেলে মনির হোসেন (২৫), একই উপজেলার শান্তিপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে মোঃ দিদার মিয়া (২৯) ও কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের সের আলী মিয়ার ছেলে নজরুল ইসলামকে (২৭) ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত আসামীদের পুলিশ প্রহরায় সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »