বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেসে আগুন,যান্ত্রিক ক্রুটি না নাশকতা? সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনায় বীর মুক্তিযোদ্ধা মহরম আলী। সীতাকুণ্ড মুক্তিযুদ্ধাদের সকল সুবিধা দেয়া হবে,,,,আসলাম চৌধুরী। খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময় গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম-০৯ আসনে ধানের শীষে ভোট চেয়ে লালদিঘী থেকে জামালখান পর্যন্ত গণসংযোগ

  • আপডেট সময়ঃ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম-০৯ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বানে ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি। শনিবার (২২ নভেম্বর) সকালে চট্টগ্রাম মহানগরের আওতাধীন মোট ১৪টি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে লালদিঘীর পাড় থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে টেরিবাজার, আন্দরকিল্লা, মোমিন রোড, চেরাগী মোড় ও জামালখান এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন
আলহাজ্ব মোঃ শামসুল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত আজম খাজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মহানগর যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ,
যুগ্ম আহ্বায়ক আব্দুল মোবিন,
অধ্যাপক মোঃ রাজু (নগর বিএনপি সদস্য),
সাবেক কমিশনার মোহাম্মদ দিদারুল আলম লাভু,
সাবেক কমিশনার তৈয়বসহ নয় আসনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন,
“চট্টগ্রাম-০৯ আসনে শামসুল আলমের বিকল্প নেই। দেশনায়ক তারেক রহমান ধানের শীষ প্রতীকে যদি তাকে মনোনয়ন দেন, তাহলে এই আসনটি আমরা উপহার দেবো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।”

গণসংযোগে শামসুল আলম বলেন,
“জনগণের ভালোবাসার কাছে আমি নত। যতদিন বেঁচে থাকবো, ততদিন জনগণের সেবা করে যেতে চাই। এ আসনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলবো—সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও মানবিক একটি আসন।”

তিনি আরও বলেন,
“এখানে থাকবে আন্তরিকতা আর ভালোবাসা—এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”

উল্লেখ্য, আলহাজ্ব মোঃ শামসুল আলম চট্টগ্রাম-০৯ আসনের মনোনয়ন প্রত্যাশী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »