শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কদম রসুলে বিএনপির প্রার্থী কাজী সালাউদ্দিনের ওপর হামলার চেষ্টা, নেতাকর্মীদের বাধায় ব্যর্থ বহিষ্কৃত গ্রুপ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম ৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের ওপর হামলার চেষ্টা করেছে বিএনপি থেকে বহিষ্কৃত নেতাকর্মীরা। তবে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীদের বাধায় তারা শেষ পর্যন্ত পিছু হটে।

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫। সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম মোঃ নুরুল ইসলাম সেক্রেটারির কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে সকালে রওনা হন কাজী সালাউদ্দিন। এ খবর ছড়িয়ে পড়তেই কদম রসুল বাজার এলাকায় আগে থেকেই জড়ো হয় উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিনের নেতৃত্বাধীন একটি গ্রুপ।

সেখানে তারা লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় এবং ধানের শীষের প্রার্থী ও সিনিয়র নেতৃবৃন্দকে লক্ষ্য করে অশালীন ও উসকানিমূলক স্লোগান দিতে থাকে। এমনকি তারা প্রকাশ্যে ঘোষণা করে, কাজী সালাউদ্দিন ওই পথ অতিক্রম করলে ‘প্রতিহত’ করা হবে।

ঘটনাস্থলে মোরসালিনের সঙ্গে ছিলেন বহিষ্কৃত হেলাল, সোলায়মান রাজ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবি, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ও আসিফ। পাশাপাশি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কায়ছার, যুগ্ম আহবায়ক শাওন ও শহীদ, ওমর শাহরুখ, বাবু, জুনায়েদ, কফিলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ইউনিয়ন বিএনপি জানিয়েছে, এদের অনেককে আগেই অতি উৎসাহ দেখিয়ে উত্তেজনা তৈরির বিষয়ে সতর্ক করা হয়েছিল। তবুও তারা দলের নির্দেশনা অমান্য করে পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালায়। এ ঘটনাকে দলীয় শৃঙ্খলার অবমাননা উল্লেখ করে তাদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।

শেষ পর্যন্ত এলাকাবাসী ও বিএনপির নেতাদের দৃঢ় অবস্থানের কারণে কোনো সংঘর্ষ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বহিষ্কৃত গ্রুপটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে, এর দুই দিন আগে ১৮ নভেম্বর আকবরশাহ ও পাহাড়তলী এলাকায় চট্টগ্রাম সিটি গেট থেকে অলংকার মোড় পর্যন্ত বিশাল গণমিছিল ও শোডাউন করেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে তিনি একজন সাধারণ কর্মীর মতোই জিয়াউর রহমান, বেগম খালেদা ও তারেক রহমানকে নিয়ে স্লোগানে স্লোগানে পুরো মিছিলকে প্রাণবন্ত করেন।

এই প্রসঙ্গে প্রার্থীর প্রেস ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু বলেন, আগামী ২১ নভেম্বর সীতাকুণ্ড পৌর সদরে আরও বড় গণমিছিল অনুষ্ঠিত হবে। তিনি আশা প্রকাশ করেন, আগের মতোই নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিকে সফল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »