শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গ্রাম আদালতের ফরমস, ফরমেট ও রেজিস্টার বিতরণ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ড উপজেলায় গ্রাম আদালতের ফরমস, ফরমেট ও রেজিস্টার বিতরণ করা হয়েছে।
১৩ অক্টোবরসেমবার সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে গ্রাম আদালতের এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.কে.এম লুৎফর রহমান, উপপরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ), এনআইএলজি, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠান মো: সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি)। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, গ্রাম পুলিশদের ইউনিয়ন পরিষদের আইন বিধি এবং অন্যান্য সব বিষয়ে সার্বিক ধারনা থাকা প্রয়োজন। এর মধ্যে অন্যতম গ্রাম আদালত এবং জন্মমৃত্যু নিবন্ধন যার সাথে গ্রাম পুলিশদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম বলেন, গ্রাম আদালত ইউনিয়ন পরিষদের একটি অন্যতম বিচারিক সেবা। এ সেবা নিশ্চিত নিশ্চিত করার মাধ্যমে আমাদের প্রচলিত বিচারিক আদালত তথা উচ্চতর আদালতের মামলা জট কমাতে সহায়তা করছে। গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিস্পত্তিতে নথিপত্র প্রস্তুত ও রেজিস্টার অনুসরণ করার বিষয়ে গ্রাম আদালত বিধিমালা ২০১৬ অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছে। ফলে বিধিমালা অনুসরণ করে গ্রাম আদাতের নথিব্যবস্থাপনা নিশ্চিত করার আবশ্যকতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »