Categories: জাতীয়

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ ও মোটর সাইকেলসহ ৩ জন আটক

বিশেষ (সুনামগঞ্জ)প্রতিনিধ:

সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও ১টি মোটর সাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ছাতক পৌরসভার নোয়ারাই ফুটবল খেলার মাঠের পার্শ্ব থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলো দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের সোহরাব আলী পুত্র মোঃ নুর আলী ও আলহাজ আলীর পুত্র ওসমান আলী এবং নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের বাবুল মিয়ার পুত্র মিলন মিয়া।

এসময় তাদের নিকট থেকে ১২ বোতল এসি ব্লাক ভারতীয় মদ,এছাড়াও তাদের নিকট থেকে লক্ষাধিক টাকা মুল্যের লাল ও কালো রংয়ের (টিভিএস মেট্রো প্লাস) ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। ছাতক থানার এসআই মোঃ রোমেন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য আইনে ১টি মামলা রুজু করেছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের শুক্রবার (১২সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

Press Didar

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.