নিউজ ডেস্কঃ
সুনামগঞ্জের ছাতকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের রাউলী গ্রামের জনৈক আব্দুল মজিদের বাড়ির সন্নিকটস্থ একটি পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটিকে
রহস্যজনক বলে মনে করছেন
স্থানীয় এলাকাবাসী।
ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।