চট্টগ্রাম জেলায় পুলিশের কর্ম দক্ষতায় এবছর শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড ও সন্দ্বীপ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) লাবীব আব্দুল্লাহ ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।
গত সোমবার (২৬ মে) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) সেবা তাদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
তথ্যে সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এবং মাদক নির্মূল ও উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধীসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারে দক্ষতা রাখায় তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়।
এবিষয়ে সীতাকুুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) লাবীব আবদুল্লাহ প্রতিনিধি কে জানায়, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশী বাড়িয়ে দিয়েছে। সীতাকুণ্ড ও স্বন্দীপ থানার আইনশৃঙ্খলাসহ জনগণের সার্বিক সেবা প্রদানে নিজেকে নিয়োজিত করতে চাই। তাছাড়া মানুষের মধ্যে অপরাধ প্রবণতার হার কমানোর জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে জেলা পুলিশের সহায়তায় সব সময়ই কাজ করবো ইনশাল্লাহ।
অপরদিকে জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, যেকোনো স্বীকৃতি কাজের গতি এবং দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের স্বার্থে সঠিকভাবে দায়িত্ব পালন করি তাহলে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করি।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.