সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন হয়েছে।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে (২৫ মে) রোববার জগন্নাথপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে অফিস প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।
এর আগে উপজেলা সম্মেলন কক্ষে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহজে ভূমি সেবা প্রদান ও ভূমি নিয়ে নানা সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।
এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, তাজ উদ্দিন আহমদ, সানোয়ার হাসান সুনু, মো.শাহজাহান মিয়া, গোবিন্দ দেব, হুমায়ূন কবির ফরিদী, তৈয়বুর রহমান প্রমূখ। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ডিজিটাল সাক্ষরতা বাড়লে, ভূমি জটিলতা কমবে।
এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায় ও সদর এবং উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জনসচেতনামূলক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া মেলায় বসা স্টলে দিন ব্যাপী নাগরিকদের ভূমি সেবা প্রদান করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.