বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ডের ২নং বারৈয়াঢালা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ২৩ মে ২০২৫ ইং সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সীতাকুণ্ডের বড়দারোগারহাট সিরাজুল উলুম দাখিল মাদরাসা হল রুমে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইনের সঞ্চালনায় এবং ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মাওলানা মোঃ মাহমুদুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্দুর জাব্বার।
এতে কোরআন থেকে দারস পেশ করেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ মহিউদ্দিন।
এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ মিজানুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আবু তাহের।
এতে আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের সীতাকুণ্ড উপজেলা সভাপতি মিছবাহুল আলম রাসেল ও বারৈয়ারঢালা ইউনিয়ন জামায়াতের সহ সেক্রেটারী নুর মোহাম্মদ প্রমুক।
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশি যুবক জালাল…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম,…
সীতাকুণ্ড প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ঈমান-আমান…
রংপুর জেলা সংবাদদাতা: ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য আসা একটি…
This website uses cookies.