সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। (২২ মে ) বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম মাঠে ৬ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।
এ সময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, উপজেলার পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া,চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, উপজেলা সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসাইন, পৌর জামায়াতের আহম ওয়ালি উল্লাহ, বন বিভাগের জাকির হোসেন, কৃষি অফিসের রাজন আকন্দ, তপন চন্দ্র শীল সহ সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সাংবাদিক, কৃষক-কৃষাণী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলায় মোট ২০টি স্টল বসেছে। এসব স্টলে নানা প্রযুক্তি ব্যবহার করে ধান, শাক-সবজি, ফল-ফুল সহ কিভাবে সকল প্রকার বেশি ফসল উৎপাদন করা যায়, তা প্রদর্শন করা হয়েছে।
অতিথিরা এসব স্টল পরিদর্শন করেন। এছাড়া দিন ব্যাপী মেলায় আসা কৃষক সহ নানা পেশার মানুষের ঢল নেমেছে। এ সময় কৃষক ও উৎসাহী মানুষজন মাটিতে ও ভাসমান সবজি বাগান তৈরি সহ নানা প্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান লাভ করেন। আশা করা হচ্ছে, এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে ফসলি জমি, শাক-সবজি ও ফল-ফুলের গাছ রোপন ও চাষাবাদের মাধ্যমে লাভবান হবেন কৃষক সহ উৎসাহীরা।
এতে জগন্নাথপুরে বাড়বে আবাদী জমির পরিমাণ ও আরো বেশি ফসল উৎপাদন হবে। তাতেই সার্থক হবে কৃষি প্রযুক্তি মেলার যতো আয়োজন, এমনটাই জানালেন সংশ্লিষ্টরা।
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশি যুবক জালাল…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম,…
সীতাকুণ্ড প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ঈমান-আমান…
রংপুর জেলা সংবাদদাতা: ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য আসা একটি…
This website uses cookies.