Categories: জাতীয়

জগন্নাথপুরে খাদ্যগুদামে উচ্চমূল্যে কৃষকদের ধান বিক্রির ধুম

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে খাদ্যগুদামে উচ্চমূল্যে কৃষকদের ধান বিক্রির ধুম পড়েছে। গত ২৪ এপ্রিল থেকে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে উচ্চমূল্যে ধান ক্রয় শুরু হয়েছে। চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এর মধ্যে ধান ক্রয়ে সরকারি বরাদ্দের তুলনায় ধান বিক্রি করতে আগ্রহী কৃষকদের সংখ্যা বেশি হওয়ায় দুইবার লটারি হয়েছে।

লটারিতে বিজয়ী কৃষকেরা জগন্নাথপুর সদর খাদ্যগুদাম ও রাণীগঞ্জ খাদ্যগুদামে ধান বিক্রি করতে রীতিমতো প্রতিযোগিতা করছেন।

(২১ মে) বুধবার দেখা যায়, সরকারি দুইটি খাদ্যগুদামে ধান সংগ্রহের ধুম চলছে। জগন্নাথপুর সদর খাদ্যগুদাম কর্মকর্তা শিবু ভূষণ পাল জানান, আমার গুদামে মোট ৮৭৪ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে ৩০৪ মেট্রিকটন ধান সংগ্রহ হয়ে গেছে। বর্তমানে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে ব্যস্ত সময় পার করছি। রাণীগঞ্জ খাদ্যগুদাম কর্মকর্তা নিপম সুমের জানান, আমার গুদামে মোট ৪৮৮ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। এ পর্যন্ত ২৪০ মেট্রিকটন সংগ্রহ হয়েছে। বাকি ধান সংগ্রহ কার্যক্রম চলছে। এ সময় গুদামে ধান বিক্রি করতে আশা কৃষক সুরুজ মিয়া বলেন, বাজারের তুলনায় বেশি দামে সরকারের কাছে ধান বিক্রি করতে পারায় অনেক খুশি হয়েছি।

জানাগেছে, এবার ১৪৪০ টাকা মণ দরে জনপ্রতি দেড়টন করে কৃষকদের কাছ বোরো ধান কিনছে সরকার। যা স্থানীয় হাট-বাজারে তুলনামূলক কমদামে বিক্রি হচ্ছে। তাই উচ্চমূল্যে সরকারের কাছে ধান বিক্রি করতে রীতিমতো প্রতিযোগিতা করছেন কৃষকেরা।

Didar

Recent Posts

দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ  সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশি যুবক জালাল…

11 hours ago

সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম,…

12 hours ago

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা

 সীতাকুণ্ড প্রতিনিধি: ​জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ঈমান-আমান…

15 hours ago

উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী

 রংপুর জেলা সংবাদদাতা: ​‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ…

15 hours ago

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে ঘিরে সভাপতি পদ নিয়ে একটি মহলের অপতৎপরতা ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে…

19 hours ago

সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে বিশেষ ধরনের স্ক্যাপ জাহাজ, দেখতে দর্শকদের ভিড়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য আসা একটি…

20 hours ago

This website uses cookies.