Categories: জাতীয়

সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে সিলেটে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ

মেহেদী হাসান অপুর্বঃ

অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৮ মে) দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সিলেট মহানগর বিএনপির আওতাধিন বিমান বন্দর থানা বিএনপির কর্তৃক বিক্ষোভ মিছিল শেষে শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা পালিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়ে লুটপাট অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি বলেন, এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে। অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের সফলতা ম্লান করে দিচ্ছে মন্তব্য করে বলেন, যেসব আকাঙ্খা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ নয় মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাড চেয়ে কয়েস লোদী বলেন, দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামব।

বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সারোয়ার রেজার পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, সাবেক ছাত্রদল নেতা গ্রেটার লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান সাদিক, কামাল মিয়া, জাকির আহমদ প্রমুখ

Didar

Recent Posts

সীতাকুণ্ডে বিরোধের জেরে অসহায় পরিবারের ওপর হামলা, মা-মেয়েসহ তিনজন আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ববিরোধের জেরে একটি অসহায় পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে…

1 day ago

পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত দুই জন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ…

1 day ago

দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ  সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশি যুবক জালাল…

2 days ago

সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম,…

2 days ago

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা

 সীতাকুণ্ড প্রতিনিধি: ​জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ঈমান-আমান…

2 days ago

উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী

 রংপুর জেলা সংবাদদাতা: ​‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ…

2 days ago

This website uses cookies.