Categories: জাতীয়

মুরাদপুর মোঃ মুসলিম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা মোঃ মুসলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার গভীররাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি হলেন,সাইফুল ইসলাম ওরফে রাকিব (২০) ও আলতাফ হোসেন ওরফে জিহান (১৯)। রাকিব মুসিলম হত্যা মামলার ১ নং আসামি ও জিহান ৩ নং আসামি বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর। তিনি জানান,মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামীর আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে আসামিদের এলাকায় অবস্থানের খবর পেয়ে শনিবার গভীর রাতে গোপ্তাখালী এলাকায় অভিযান চালানো। অভিযান কালে হত্যা মামলার মূল আসামি রাকিব ও তার সহযোগী জিহানকে গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত,গত ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কারখানার প্রাইভেটকার করে বাড়িতে ফেরার সময় গতিরোধ করে যুবলীগ নেতা মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ১৪ এপ্রিল নিহত যুবলীগ নেতা মুসলিমের স্ত্রী মোছাম্মৎ লিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাকিব ও জি এম সহ চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আট-দশজনকে জনকে আসামি করা হয়।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে বিরোধের জেরে অসহায় পরিবারের ওপর হামলা, মা-মেয়েসহ তিনজন আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ববিরোধের জেরে একটি অসহায় পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে…

1 day ago

পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত দুই জন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ…

1 day ago

দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ  সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশি যুবক জালাল…

2 days ago

সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম,…

2 days ago

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা

 সীতাকুণ্ড প্রতিনিধি: ​জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ঈমান-আমান…

2 days ago

উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী

 রংপুর জেলা সংবাদদাতা: ​‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ…

2 days ago

This website uses cookies.