Categories: জাতীয়

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাটে নিখোঁজ সিফাতের লাশ ১৮ ঘন্টা পর উদ্ধার

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া – সন্ধীপ ফেরিঘাটে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর মোঃ সিফাত (১৭) এর মৃতদেহ ১৮ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা।

রোববার (১৮ মে) সকাল ১০টায় নির্মান কর্মী সিফাতের মরদেহ ফেরীঘাট থেকে তিনশ মিটার দূরে সাগরের পানিতে ভেসে উঠলে উদ্ধারে নিয়োজিত ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোঃ ফিরোজ মিয়া।
সিফাত বাঁশবাড়িয়া ফেরিঘাট সড়ক ঢালাইয়ের কাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজারের ইনানী বিচ এলাকায়।
শনিবার বিকাল পোনে চারটার সময় সাগরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এরপর কুমিরা ফায়ার সার্ভিস এবং আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ কিশোরের উদ্ধারে অভিযান চালালেও লাশের সন্ধান পাচ্ছিলেন না।
আজ রোববার উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরি টিম সকাল ১০ টার সময় ওই কিশোরের মরদেহ ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় ৩০ মিটার দুরে সাগরে ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে প্রশাসনের অনুমোদন ক্রমে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে বিরোধের জেরে অসহায় পরিবারের ওপর হামলা, মা-মেয়েসহ তিনজন আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ববিরোধের জেরে একটি অসহায় পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে…

1 day ago

পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত দুই জন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ…

1 day ago

দেশে ফিরেছে প্রবাসী জালালের মরদেহ, নিজ গ্রামে দাফন

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ  সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বাংলাদেশি যুবক জালাল…

2 days ago

সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম,…

2 days ago

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা

 সীতাকুণ্ড প্রতিনিধি: ​জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ঈমান-আমান…

2 days ago

উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী

 রংপুর জেলা সংবাদদাতা: ​‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ…

2 days ago

This website uses cookies.