Categories: Uncategorized

ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পীরপুর বাজার ইউনিটের উদ্যোগে এক জনশক্তি সমাবেশ (১৪ মে) বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিট সভাপতি মাষ্টার শামসুন্নুর সাহেবের সভাপতিত্বে এবং ইকবাল হোসেনের সঞ্চালনায়, এই গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শামসুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের এম’পি পদপ্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুস সালাম আল মাদানি।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন—অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, জেলা ও সুরা কর্ম পরিষদ সদস্য,মাওলানা আকবর আলী, আমীর, জামায়াতে ইসলামী ছাতক উপজেলা,অ্যাডভোকেট সাইফুর রহমান পারবেজ, চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় ফোরাম,সাহেদ আলী, আমীর, শাহপরান থানা, সিলেট,আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি, জামায়াতে ইসলামী ছাতক উপজেলা,মাওলানা একে এম ফরিদ উদ্দিন, সুরা ও কর্ম পরিষদ সদস্য,মাওলানা সালাহ উদ্দিন, সভাপতি, সৈদেরগাঁও ইউনিয়ন,আব্দুল তাহিদ, সহ-সভাপতি, সৈদেরগাঁও ইউনিয়ন,ফাহিম আহমদ, সভাপতি, ছাত্রশিবির দক্ষিণ ছাতক,গোলাম মস্তফা রিয়াজ, সেক্রেটারি, দক্ষিণ খুরমা
হুসাইন আহমদ লনি, সদস্য, ৮ নং ওয়ার্ড জামায়াত, এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতা আব্দুস সালাম, রশিদ আহমদ, মোফাজ্জল হোসেন প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণকে ইসলামী আন্দোলনের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

18 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

18 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

19 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

19 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.