চট্টগ্রামের চন্দনাইশে নাশকতা মামলার আসামিও। ও প্রতারক চক্রের অন্যতম সদস্য আবদুল মতলব (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
চন্দনাইশ থানা পুলিশ ১৪ মে ২৫ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কর্তৃক চন্দনাইশ থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আবদুল মতলব বৈলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল বারেকের ছেলে। সে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের বৈলতলী ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন।
মামলা সূত্রে জানা যায়,আবদুল মতলব যুবলীগের দায়িত্বে থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার তথা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, সরকারী চাকরী দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ, জালিয়াতি,এলাকার নিরীহ মানুষকে সন্ত্রাসী লোকজন নিয়ে মারধর, চাঁদাবাজীসহ নানান অপরাধ কর্মকান্ডে জড়িত ছিল।
সে মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদের ঘরে ঢুকে তার ছেলে জসিম উদ্দিনের চোখ উৎপাটন মামলারও অন্যতম আসামি। এইসব অপরাধমূলক কর্মকান্ডের জন্য চন্দনাইশ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত…
নিজস্ব প্রতিনিধি- দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…
বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…
This website uses cookies.