চন্দনাইশে আম গাছ থেকে পড়ে মো. কুরবান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জোয়ারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর জোয়ারা মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. কুরবান আলী ওই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে কুরবান আলী আম পাড়তে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ মারা গেছেন।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ ঘটনার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।’
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.