সীতাকুণ্ড প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১২-০৫-২০২৫) দুপুরে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ ও দ্রুতবিচার ট্রাইবুনাল আদালতে প্রেসক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং প্রেস ক্লাবেরর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী জহির ও জাহাঙ্গীর সংক্ষোব্দ হয়ে গত ৭ ফেব্রুয়ারী বহিরাগত একদল সন্ত্রাসী নিয়ে প্রেসক্লাবে হামলা, ভাংচুর ও লুটপাট করেন। এতে বাঁধা দিলে ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুককে পিটিয়ে গুরুতর আহত করে এবং ক্লাব দখল করে নেন। নির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দ গত ৩ মে ক্লাব পুনরুদ্ধার করেন। প্রেসক্লাব সভাপতি ফোরকান আবু বলেন, তারা ক্লাবে হামলা চালিয়ে অনেক ক্ষতিসাধন করে। ক্লাবের যাবতীয় আসবাবপত্র, ৮টি সিসি ক্যামরা,২টি আলমিরা সহ ব্যাপক ক্ষতিসাধন করেন এবং কল্যান ট্রাস্টের বেশ কিছু নগদ টাকাও ছিনতাই করেন। এ ঘটনায় আমরা আজ সোমবার দ্রুতবিচার ট্রাবুনালে মামলা দায়ের করি। মামলা নং ১৪/২০২৫ ইং
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর মরহুম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের কবর জিয়ারত…
নিজস্ব প্রতিনিধি- দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পলায়নপর জীবনে যবনিকা টানল…
বিশেষ প্রতিনিধি,রাউজান | ১৩ জুন ২০২৬ চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (৪০) নামে স্থানীয়…
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখার আমীর এবং পন্থিছিলা ইসলামীয়া দাখিল বিজ্ঞান…
This website uses cookies.