জসিম উদ্দীন ফারুকী, বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম শান্তর সার্বিক দিক নির্দেশনায় ও চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামানের তদারকিতে এস.আই. মোঃ নুর আজাদ হোসেন সঙ্গীয় টিমসহ ১০ মে ২৫ শনিবার
দিবাগত রাত থেকে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করা হয়।
ততমধ্যে ১টি সিআর সাজা, ৫টি সিআর, ১টি সিআর পরোয়ানাসহ মোট ৭ আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, চন্দনাইশ পৌরসভা ৯ নং ওয়ার্ড এর গাছবাড়িয়া দূর্লভপাড়া এলাকার মোঃ সাবরের ছেলে মোঃ শিফন, দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ড দোহাজারী কিল্লা পাড়া এলাকার নুরুল আলমের স্ত্রী মুন্নি আক্তার, দোহাজারী পৌরসভা সাংগু নদীর দক্ষিণ পাড়ে কলোনিপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী মনীষা আক্তার, একই এলাকার সাহাব মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক, দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকার মোঃ আকবরের স্ত্রী শাহনাজ আক্তার ও দোহাজারী হাইওয়ে থানা সংলগ্ন বার্মা কলোনী এলাকার সৈয়দ আহমদের ছেলে আলমগীরকে গ্রেফতার করা হয়েছে।
চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ নুরুজ্জামান বলেন, চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম শান্তু এর সার্বিক নির্দেশনায় উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে শনিবার দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.