Categories: জাতীয়

সিলেট শহরতলীতে বসতঘরে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট শহরতলীর নালিয়া এলাকায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, পুড়ে গেছে বাড়িটির বহু আসবাবপত্র। প্রায় দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নালিয়া গ্রামে মৃত আব্দুর রজাক মিয়ার বাড়িতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন প্রতিবেশীরা।

সে সময় বাড়ির বাসিন্দারা অন্যত্র বেড়াতে গিয়েছিলেন। বাড়িটি ছিল তালাবদ্ধ। শুরুতে স্থানীয়রা নিজেরা বালতি দিয়ে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও, ঘরের প্রধান ফটকে তালা দেওয়া থাকায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। পরে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এরই মধ্যে ভষ্মিভূত হয়ে গেছে বাড়ির সামনের কক্ষের সকল মালামাল। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বাড়ির বাসিন্দারা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন মৃত আব্দুর রজাক মিয়ার ছেলে মাহফুজ।
তিনি জানান, আমার পরিবারের সবাই সুনামগঞ্জে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে গেছেন। আমি বাড়িতে একাই ছিলাম। সন্ধ্যার পর বাড়িতে তালা লাগিয়ে ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। এর মধ্যে রাতে প্রতিবেশীরা ফোন দিয়ে জানান আমাদের বাড়িতে আগুন লেগেছে। ভাগ্য ভালো কেউ বাড়িতে ছিলাম না তাই কারো কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমাদের বাসার মূল্যবান বহু মালামাল পুড়ে গেছে। মাহফুজ আরো বলেন, ঠিক কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…

9 hours ago

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

12 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

2 days ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

2 days ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

2 days ago

This website uses cookies.