Categories: জাতীয়

দুদকের জালে আটক ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের কর্মকর্তা

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পৌরশহরের বাজারপাড়া এলাকার জেলখানার পেছন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

দুদক জানায়, পাসপোর্টের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করেন। ভুক্তভোগী ঘুষ চাওয়ার বিষয়টি জানালে এই অভিযান পরিচালনা করেন দুদক।

ভুক্তভোগী মিরানা মাহজাবিন সরকার বলেন, পাসপোর্ট অফিসে আমি একটি আবেদন করি। আবেদনের সমস্যা সমাধানের জন্য তারা আমাকে বারবার ঘুরায়। পরে তারা আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। বিষয়টি আমি দুদককে লিখিতভাবে অভিযোগ করি। তারপরে তাদের কথামত ২০ হাজার টাকা আজ এখানে নিয়ে আসি। টাকা দেওয়ার সময় তারা তাকে হাতেনাতে আটক করেন।

দুদক কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, নতুন কমিশনের প্রথম অভিযান এটি।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি গোপন টিম সেই এলাকায় অবস্থান নেই। ভুক্তভোগীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে পাসপোর্ট সমস্যা সমাধান করে দিবে বলে জানান কর্মকর্তারা।
আজ দুপুরে টাকা নিতে আসলে তাকে আমরা হাতেনাতে আটক করি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, তার ঘুষ গ্রহণের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…

9 hours ago

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

12 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

2 days ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

2 days ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

2 days ago

This website uses cookies.