Categories: জাতীয়

জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার চৌধুরী’র বাঁশবাড়ীয়া বেড়িবাঁধ পরিদর্শন।

মোঃ দিদারুল আলম (দিদার) নিজস্ব প্রতিবেদকঃ

আজ শনিবার (১১ জানুয়ারি ২০২৫ ইং) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার চৌধুরী, চট্টগ্রাম সীতাকুণ্ড বাঁশবাড়ীয়া বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। সকাল ১১টায় তিনি সেখানে উপস্থিত হলে, আগে থেকেই অপেক্ষায় থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড বাঁশবাড়ীয়া (০৬ নং) ইউনিয়নের নেতৃবৃন্দগন ও বিপুল সংখ্যক জনসাধারণ ওনাকে “নারায়ে তাকবীর-আল্লাহু আকবার” স্লোগান দিয়ে অভিনন্দন জানান। তিনি বাঁশবাড়ীয়া বেড়িবাঁধ ও বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত এবং সেখানে চলা বিভিন্ন কর্মযজ্ঞ পরিদর্শন করেন ও বেড়িবাঁধে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণের মাঝে সংলিপ্ত বক্তব্য রাখেন, এতে সভাপতিত্ব করেন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী এস এম আশরাফ হোসেন।বক্তব্যে তিনি বলেন, (০৫ আগস্ট ২০২৪ ইং) আওয়ামিলীগ সরকার পলায়ন করেছে! আমরা ভেবেছিলাম তাঁদের সাথে বাংলাদেশের আনাচেকানাচে সব অন্যায় অপরাধও পালিয়েছে, কিন্তু না! আমরা দেখতে পাচ্ছি একটি মহল পালিয়ে যাওয়া সরকারের মদদপুষ্ট বিভিন্ন অপরাধীদের সাথে গোপনে আঁতাত করে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ চালিয়ে যাচ্ছে! আমরা জামায়াতে ইসলামী দেশে থাকতে কখনো তা হতে পারেনা এবং তা হতে দেবনা, আমরা এদেশের সকল শ্রেনীপেশার মানুষকে সাথে নিয়ে সকল অপশক্তি ও সকল প্রকার অন্যায়-অপরাধকে নির্মূল করবই,,, ইনশাল্লাহ। উক্ত পরিদর্শনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার চৌধুরী’র সাথে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এ্যাডভোকেট আশরাফুর রহমান, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের শিল্প ও বানিজ্য সম্পাদক মোঃ শামসুল হুদা, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম জেলা জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক মোঃ দিদারুল আলম (দিদার), বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী এস এম আশরাফ হোসেন, বাঁশবাড়ীয়া ইউনিয়ন মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, জামায়াত নেতা শামসুল আলম,নুর আলম, হাসান মেম্বার, বেলাল মেম্বার, মুসলিম মেম্বার, বেলায়েত হোসেন, ঈমাম হোসেন, বাবলু, মাসুদ, সুটন, শহিদ হুজুর এবং সীতাকুণ্ড (০৭ নং) বড়কুমিরা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ সহ আরো অনেকে। পরিদর্শন ও বক্তব্য শেষে নিজনিজ দায়িত্বে জামায়াতের প্রায় সকল নেতৃবৃন্দ বড় কুমিরা বেড়িবাঁধ পরিদর্শনের উদ্দেশ্যে স্থান ত্যাগ করেন।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…

8 hours ago

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

11 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

2 days ago

This website uses cookies.