Categories: জাতীয়

চট্টগ্রাম সীতাকুণ্ডে কৃষকলীগ নেতার মৃত্যুকে জড়িয়ে বিএনপি নেতাদেরকে আসামী করায় উপজেলা বিএনপির প্রতিবাদ।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে কৃষকলীগ নেতা মীর মোঃ ইউছুফ এর মৃত্যুকে জড়িয়ে স্হানীয় বিএনপির নেতাদেরকে  আসামী করে মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে  উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে  প্রতিবাদ  জানিয়েছেন। আজ বৃহস্পতিবার( ০৯ জানুয়ারী ২০২৫ ইং) বেলা বারটায় সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই প্রতিবাদ জানানো হয়। সম্মেলনে নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে জানান, গত (১৬ নভেম্বর ২০২৪ ইং) তারিখে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রবাসী হেলালের সাথে  জায়গা জমির বিরোধে উপজেলা কৃষকলীগের নেতা মীর ইউসুফ নিহতের ঘটনায় সীতাকুণ্ড থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। মামলার এজাহারে উল্লেখ করা হয় বিএনপি নেতা হেলাল (ঘটনার পর বিদেশে পাড়ি) ও সালাউদ্দিন সহ ছয় সাতজন মিলে কৃষকলীগ নেতা মীর ইউসুফকে কিল,ঘুষি মেরে কাঁদা মাটিতে লুটিয়ে ফেলে। আহত অবস্থায় পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মামলা পরবর্তী ময়নাতদন্তের রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেছে বলে পুলিশের বরাত দিয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় নিউজ ছাপানো হয়েছে। যা সম্পূর্ন মিথ্যা বানোয়াট। এই ঘটনায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ জানায়। তাঁরা দাবি করেন কৃষকলীগ নেতা  ইউসুফের মৃত্যুর ঘটনা তাঁদের পরিবারের দুই সহোদরের মধ্যে জমির বিরোধকে কেন্দ্র করে হৃদ রোগে আক্রান্ত হয়ে। ঘটনার দিন হেলালের সাথে ইউছুফের ধাক্কাধাক্কি হলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন, সেখানে বিএনপির কোন অংগ সংগঠনের নেতা কোন রকম জড়িত নয়। তাঁরা আরো দাবি করে জানান, গত ফ্যাসিস্ট সরকারের আওয়ামী দোসরদের ষড়যন্ত্রে এখনো অহেতুক বিএনপি নেতাদের মামলায় জড়িয়ে হয়রানি করছে। যেখানে একটি পোষ্টমর্টেম রিপোর্ট আসতে কয়েক মাস সময় লাগে,সেখানে ১০ দিনের মধ্যে তাঁরা বিশেষ কায়দায় পোষ্টমর্টেম রিপোর্ট তাঁদের অনুকূলে নিয়ে নেয়। স্বৈরাচারের দোসররা এখনো প্রতিটি সেক্টরে রয়ে গেছে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচীব কাজী মোঃ মহিউদ্দীন, সোনাইছড়ি  বিএনপির সভাপতি নুর উদ্দিন, মোঃ জাহাঙ্গীর ও উত্তর জেলা সেচ্ছাসেবক দলের  আহবায়ক মোঃ মোরসালিন সহ ইউনিয়ন বিএনপি,যুবদল,কৃষকদল ও সেচ্ছাসেবকদল সহ বিভিন্ন স্হরের নেতৃবৃন্দগন।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…

2 hours ago

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

5 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

This website uses cookies.