Categories: জাতীয়

সীতাকুণ্ডে ৬ লাইন উত্তীর্ণে স্হানীয় জনগণের সাথে সড়ক ও জনপদ কর্তৃপক্ষের মতবিনিময়।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতাঃ

সীতাকুণ্ডে ৬ লাইন উত্তীর্ণ করার জন্য উপজেলা নাগরিক সমাজ ও সমাজকল্যাণ ফেডারেশন এবং প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ স্হানীয় জনগণের সাথে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ মতবিনিময় করেছে। আজ বুধবার সকাল ১১টা থেকে উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আবুল কাশেমের সভাপতিত্বে সড়ক ও জনপদ অফিসারদের সামনে সাংবাদিক, ব্যবসায়ী এবং স্হানীয় জনগন বক্তব্য রাখেন। সকল বক্তারা বলেন,সরকার বর্তমান মহাসড়কের পাশে যে ৬ লাইন করার উদ্যোগ নিয়েছে তাতে সীতাকুণ্ডের জনগন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্হ হবে এবং সরকারেরও অর্থনৈতিক বেশি খরচ হবে।তাই সরকার মহাসড়কের পাশে ৬ লাইন না করে মহাসড়কের মাঝে ডিভাইডারের উপর দিয়ে উড়াল ফ্লাইওভার করলে সরকার বেশী উপকৃত হবে। কারণ একদিকে জনগন বাস্তূহারা হবে না। অপরদিকে সরকারও ক্ষতিপূরণ দেয়া এবং রাস্তার জন্য মাটি দেয়া থেকে বাঁচবে। এতে সরকারের বিশাল অংকের টাকা খরচও হবে না। বক্তারা আরো বলেন, এর বাহিরে সরকার যদি মহাসড়কের পাশে ৬ লাইন করার চিন্তা করে তাহলে সীতাকুণ্ডের ক্ষতিগ্রস্হ মানুষ তাদের বাস্তভিটা উচ্ছেদ থেকে বাঁচার জন্য আন্দোলন সংগ্রামে নেমে পড়তে পারে। মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক লায়ন মোঃ গিয়াস উদ্দিন,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সহ-সভাপতি খাইরুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর প্রতিনিধি লিটন কুমার চৌধুরী,থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনছুর, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুল, সি প্লাস টিভির কামরুল ইসলাম দুলু, সাদেক মস্তান হাইস্কুলের প্রধান শিক্ষক জাফর সাদেক, ব্যবসায়ী বাবুল আক্তার, ব্যবসায়ী মোঃ সোহাগ, স্হানীয় রাহেলা বেগমসহ অনেকে বক্তব্য রাখেন।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

2 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.