মোঃ জামিল হোসেন:
রাতে সীমান্ত অতিক্রম করে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাগানবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) রাত ৮ টার দিকে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের -মো.শফিকুল ইসলামের পুত্র মো.সাইফুল ইসলাম সোহাগ (২০) ও বাগানবাড়ি গ্রামের মো.কুনু মিয়ার পুত্র মো.শহিদ মিয়া (২২)।
এব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, বৃহস্পতিবার রাতে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা মামলাসহ চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
This website uses cookies.