Categories: জাতীয়

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

 

বিশেষ সংবাদদাতাঃ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ সম্পন্ন হয়েছে।গত শনিবার (১৭ নভেম্বর) সিলেট জেলা শাখার ২ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রগুলো হল- দি এইডেড হাইস্কুল, ও আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ২৪ টি স্কুলের প্রায় ৮৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। দি এইডেড হাইস্কুল, সিলেট কেন্দ্রের কেন্দ্র প্রধান ছিলেন সিলেট জেলা কমিটির সভাপতি মাওলানা মো: বদরুল আলম ও কেন্দ্র সচিব ছিলেন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: মুহিব উল্লাহ। কেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করেন যথাক্রমে পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সাজিদুর রহমান ও সদস্য সচিব মো: মিফতাউল আলম।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন- সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মো: জাফর আহমেদ, ঢাকা কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক জনাব মো: মোশারেফ হোসেন, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ, বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হামিদুর রহমান, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো: ইয়াহহিয়া, গোলাপগঞ্জ কামাল এন্ড সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। সার্বিক বিষয় ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দি এইডেড হাইস্কুল এর সহকারী প্রধান শিক্ষক জনাব ফয়সাল আহমদ স্যার।

এ ছাড়াও পরীক্ষা বাস্তবায়নে সহযোগিতা করেন সহ-সভাপতি শাহ মো: শামসুল ইসলাম, সহ-সভাপতি ভুপেন্দ্র কুমার দাস, মাহমুদুল হাসান, কমলেন্দু কুমার দাস, পংকজ দাস, কৃতিশ তালুকদার, মো: ফয়েজ উদ্দিন, মোহিতুষ দাস, সজল দেবনাথ, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, জাকিয়া বেগম, শাহেদা খানম, বাবুল মিয়া প্রমুখ।

এদিকে, ছাত্র-ছাত্রীরা খুবই মনোরম ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারায় অভিভাবকেরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

3 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.